চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন—বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবর সঠিক নয় বলে জানিয়েছেন তিনি নিজেই।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সময় সংবাদকে আইজিপি বলেন, ‘আমি পদত্যাগ করিনি।’
এর আগে বিকেল থেকে কয়েকটি গণমাধ্যমে তাঁর পদত্যাগপত্র জমা দেওয়ার খবর প্রচারিত হয়।
২০২৪ সালের ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। দুই বছরের জন্য দেওয়া এ নিয়োগ অনুযায়ী চলতি বছরের ২০ নভেম্বর তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।
এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন।