ডকুমেন্টারি প্রদর্শনীকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন প্রতিবাদকারীদের উদ্দেশে বলেন, “আপনারা কি নিজেদের জাহির করার জন্য এসেছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য এসেছেন? কী করছেন আপনারা? শহীদদের জন্য কী করেছেন? শহীদদের জন্য আপনারা কিছুই করেননি।”
বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তার বক্তব্যের পর উপস্থিত বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, যাদের বক্তব্য আছে তারা মঞ্চে এসে তা উপস্থাপন করতে পারেন।
পরে এনসিপির নেতা আখতার হোসেন বক্তব্য দিয়ে বলেন, “আমরা এখানে শহীদ পরিবার ও আহতদের জন্য এসেছি। সবাই শান্ত থাকি।”
এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ডকুমেন্টারি প্রদর্শনীকে কেন্দ্র করে অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের আবহ বজায় থাকে।