প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং তারাই আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক।
সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে শিশু পরিচর্যা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রের শিশুদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে সময় কাটান। শিশুদের পরিবেশনা ও উপস্থাপনা তাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।
জুবাইদা রহমান বলেন, এই প্রতিষ্ঠানে শিশুদের জীবনের ভিত্তি গড়ে তোলা হচ্ছে এবং এখানে সততা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মতো মানবিক মূল্যবোধ শেখানো হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও আশা প্রকাশ করেন, লেখাপড়া ও সুশিক্ষার মাধ্যমে এসব শিশু ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে।