ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।
রবিবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা জানান।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার সঙ্গে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।
এর আগে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
উল্লেখ্য, গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি জানিয়েছেন, বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করলেও সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন।