সংসদ সদস্যদের সরকারি আবাসনে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা দেওয়ার দাবি ঘিরে জাতীয় সংসদে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে জামায়াতের এক এমপির বক্তব্যের সমালোচনা করে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ব্যক্তিগতভাবে মাইক্রোওভেন দেওয়ার প্রস্তাব দেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে পার্থ বলেন, জনগণের সমস্যা নিয়ে কথা বলার পরিবর্তে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দার মতো বিষয় সংসদে উত্থাপন করায় সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতের সংসদ সদস্য মিজানুর রহমান সরকারি ফ্ল্যাটে বসবাসকারী এমপিদের জন্য ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা সরবরাহের দাবি জানান।
পার্থ বলেন, “প্রয়োজন হলে আমি ব্যক্তিগতভাবে মাইক্রোওভেন দিতে রাজি আছি।” তার এই বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিকে অপ্রয়োজনীয় মন্তব্য হিসেবে উল্লেখ করেন এবং বলেন, একজন সদস্য নিজের সুবিধা-অসুবিধার কথা বলতেই পারেন।
পরে বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানও এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, মিজানুর রহমান ব্যক্তিগতভাবে কিছু চাননি, বরং সবার জন্য একটি সুবিধার কথা বলেছেন।
শফিকুর রহমান বলেন, “উনি তো বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, নিজেই আবার অফারও দিয়ে দিলেন