চীন সরকারের আমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন আয়োজন ও আলোচনায় অংশ নিতে তিন দিনের সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় চায়না সাউদার্নের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হন তিনি।
সফরকালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে মাহদী আমিনের। এসব আয়োজনে কারিগরি শিক্ষার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।
ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে মাহদী আমিনকে আনুষ্ঠানিকভাবে বিদায় ও শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিংও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।