মালয়েশিয়া ও চীনের আমন্ত্রণে গুরুত্বপূর্ণ সরকারি সফরে আজ রবিবার (২১ জুন) ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে মালয়েশিয়া সফরের মাধ্যমে তাঁর এই কূটনৈতিক যাত্রা শুরু হচ্ছে।
আজ দুপুর ২টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, যা দেশের কূটনৈতিক পরিমণ্ডলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর চীন সফরে গিয়ে দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
এই সফরকে বাংলাদেশ-মালয়েশিয়া ও বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।