ফিফা বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। শিরোপা ধরে রাখার লক্ষ্যে লিওনেল মেসিদের নিয়ে শক্তিশালী একাদশ সাজানোর পরিকল্পনা করছেন তিনি।
ফুটবল বিশ্লেষকদের মতে, এবার ৪-৪-২ ফরমেশনে মাঠে নামতে পারে আলবিসেলেস্তেরা। সবকিছু ঠিক থাকলে গোলবারের নিচে থাকবেন ‘বাজপাখি’ খ্যাত এমিলিয়ানো মার্তিনেজ।
রক্ষণভাগে দেখা যেতে পারে নিকোলাস ট্যাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্টিয়ান রোমেরো ও নাহুয়েল মলিনাকে।
মাঝমাঠে থাকবেন জুলিয়ানো সিমিওনে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
আর আক্রমণে দলের ভরসা লিওনেল মেসির সঙ্গে থাকতে পারেন হুলিয়ান আলভারেজ। সম্ভাব্যভাবে মেসি ডান পাশে এবং আলভারেজ বাম পাশে খেলতে পারেন।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ
ডিফেন্ডার: লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ট্যাগলিয়াফিকো, নাহুয়েল মলিনা
মিডফিল্ডার: জুলিয়ানো সিমিওনে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ