প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্ব ও অবদানের প্রশংসা করেন। পাশাপাশি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
এ সময় ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নৌবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি ও দেশের স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।