নিরাপত্তার ধারণা এখন গুণগতভাবে বদলে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, কিলোমিটারের পর কিলোমিটার পাহারা দেওয়ার চেয়ে বর্তমানে সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।
বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রচলিত ধারণার গণ্ডি থেকে আনসার বাহিনীকে বের করে আনার উদ্যোগ প্রশংসনীয়। ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর যাত্রা গুজব প্রতিরোধ এবং সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে তথ্য একটি গুরুত্বপূর্ণ শক্তি। তাই সঠিক তথ্য প্রচার এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের জন্য অত্যন্ত জরুরি।