সব ধরনের গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ানোর পর এবার কমানো হয়েছে লাইফলাইন (০–৫০ ইউনিট) ও প্রথম ধাপের (০–৭৫ ইউনিট) আবাসিক গ্রাহকদের বিদ্যুতের দাম। ফলে এই স্ল্যাবের গ্রাহকরা আগের হারে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।
বৃহস্পতিবার (৪ জুন) নতুন এ মূল্যহার ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
ঘোষণায় বলা হয়, সব বিদ্যুৎ বিতরণ সংস্থার আবাসিক গ্রাহক শ্রেণির লাইফলাইনের (০–৫০ ইউনিট) এনার্জি রেট ৪ টাকা ৬৩ পয়সা এবং প্রথম ধাপের (০–৭৫ ইউনিট) এনার্জি রেট ৫ টাকা ২৬ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা জুন মাস থেকে কার্যকর থাকবে।
এর আগে বুধবার (৩ জুন) বিইআরসি বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছিল। ওই ঘোষণায় লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা এবং প্রথম ধাপের ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
পরবর্তী সিদ্ধান্তে নিম্ন ব্যবহারকারী গ্রাহকদের জন্য পূর্বের হারেই বিদ্যুৎ মূল্য বহাল রাখা হলো।