এসএসএফ-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আধুনিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষায়িত বাহিনী হিসেবে এসএসএফকে আরও প্রযুক্তিনির্ভর, দক্ষ ও সময়োপযোগী হতে হবে। নিরাপত্তা ও জনগণের স্বাচ্ছন্দ্যের মধ্যে ভারসাম্য রক্ষা করাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে এসএসএফ-এর অতীত দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের পেশাদারিত্বের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, নিরাপত্তা বলয় যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে সরিয়ে না দেয়, সে বিষয়ে এসএসএফকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সদাচরণ বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নবনির্মিত আধুনিক ‘ফায়ারিং রেঞ্জ’ উদ্বোধন করা হয় এবং এসএসএফ-এর ‘রেড বুক’ আধুনিকায়নের বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী।