ময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘ ৪৭ বছর পর ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক দরিরামপুর ধরার খাল (বৈলর খাল) পুনঃখননের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
সরকারি সূত্র অনুযায়ী, খাল পুনঃখননের এই উদ্যোগের লক্ষ্য হলো এলাকার পানি প্রবাহ স্বাভাবিক রাখা, জলাবদ্ধতা কমানো এবং স্থানীয় কৃষি ও পরিবেশ ব্যবস্থার উন্নয়ন করা।
উল্লেখ্য, ১৯৭৯ সালে খালটি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে উদ্যোগ নিয়ে খনন করেছিলেন। দীর্ঘ সময় পর এবার আবারও খালটির পুনঃখনন কার্যক্রম শুরু হলো।