দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করবে।
সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংবিধানিক প্রক্রিয়া এবং নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক বিষয়গুলো নিয়ে এ বৈঠকে আলোচনা হবে।
রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।