বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীপথে চলাচলের সময় যাত্রীবোঝাই নৌকাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু হয়।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা নৌকাডুবির সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।