কৃষিমন্ত্রী ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শোকবার্তা জানান।
শোকবার্তায় হুইপ নুরুদ্দিন অপু বলেন, দীর্ঘ জীবনের ইতি টেনে আমেনা বেগম তার প্রতিপালকের সান্নিধ্যে ফিরে গেছেন। তিনি মরহুমার নেক আমল কবুল, গুনাহ মাফ এবং কবরকে নূর ও প্রশান্তিতে ভরে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
আমেনা বেগমের বয়স হয়েছিল ১০৩ বছর। হুইপ তার আত্মার মাগফিরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দানের জন্য দোয়া করেন।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি ধৈর্য ও ঈমানের সঙ্গে সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।
শোকবার্তার শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে হুইপ বলেন, ‘আল্লাহুম্মাগফির লাহা, ওয়ারহামহা। আমিন ইয়া রাব্বাল আলামীন।’