আগামী সোমবার চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এটি সরকার প্রধান হিসেবে তার প্রথম বেইজিং সফর।
পাঁচ দিনের এই সফরে চীনের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সিপিসির চেয়ারম্যানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। সফরে রাজনৈতিক সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তন এবং বিনিয়োগ সহযোগিতা—এই বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
সূত্র অনুযায়ী, সফরের শুরুতেই তারেক রহমান চীনের উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি জলবায়ু বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।
পরবর্তীতে তিনি হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন, যেখানে বাংলাদেশের পক্ষ থেকে চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করা হয়েছে। সেখানে চেরি, হান্ডা ও চায়নাটেক্সসহ একাধিক বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
সফরের শেষ পর্যায়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।