বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন কন্যা ডা. জুবাইদা রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধা নিবেদনের পর মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, নিকটাত্মীয় এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন।
উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি যোগাযোগ ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও পরিবার ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে দোয়া ও স্মরণ কর্মসূচির আয়োজন করা হয়।