রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার রায় শুনতে আদালতে উপস্থিত হয়েছেন তার বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা।
রোববার (৭ জুন) সকাল ১০টা ৩৫ মিনিটে তাকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে প্রবেশ করতে দেখা যায়।
এর আগে আদালত জানিয়েছিল, প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ সকাল ১১টায় রায় ঘোষণা করা হবে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল ৮টা ৫০ মিনিটে প্রধান আসামি সোহেল রানাকে এবং কিছুক্ষণ আগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়।
এ ঘটনায় দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে মাত্র ১৯ দিনের মধ্যে মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছেছে, যা নজিরবিহীন বলে উল্লেখ করা হচ্ছে।