কুমিল্লায় শিবির নেতা ডিবি হেফাজতে
কুমিল্লার দাউদকান্দিতে এক যুবতীর দায়ের করা ধর্ষণ মামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে (২৮) জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (১২ জুন) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলার পর তাকে হেফাজতে নেওয়া হয়।