শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর এলাকা দীর্ঘদিন ধরে অপরাধীদের অভয়াশ্রম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থানে রয়েছে এবং ওই এলাকার অপরাধীদের নির্মূল করা হবে।
তিনি আরও বলেন, সরকারের কার্যক্রম আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুতগতিতে এগোচ্ছে, যা ইতোমধ্যে জনগণের কাছে দৃশ্যমান হয়েছে।
ইন্টারপোলের মাধ্যমে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতারের বিষয়েও তিনি মন্তব্য করেন। তার দাবি, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট নথি পাঠানো হয়েছে এবং দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার আশা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে ধারণা ছিল পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে গেছে, কিন্তু বর্তমানে তারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এবং সফলতার জন্য তাদের পুরস্কৃতও করা হচ্ছে।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং তাদেরকে তিনি রাজনৈতিক দল হিসেবে দেখেন না। আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো ধরনের কার্যক্রমের বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।