দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চার জ্যেষ্ঠ নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মনোনীত চার নেতা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।
দলের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং জাতীয় স্থায়ী কমিটির কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে তাদের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বিএনপি আশা প্রকাশ করেছে, নতুন মনোনীত নেতারা তাদের অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতা কাজে লাগিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ বিষয়ে সুচিন্তিত পরামর্শ দেবেন এবং দল ও জনগণের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন।