অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আওয়ামীপন্থী ৬১ জন আইনজীবী সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচার চেয়ে মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (৯ জুন) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে বেলা সাড়ে ১২টার দিকে তারা এ মানববন্ধন করেন। এ সময় তারা ‘ইউনূসের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমান লিখিত বক্তব্যে বলেন, আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচন ও মামলা পরিচালনায় অংশ নিতে না দেওয়ার অভিযোগ তুলে তিনি তীব্র নিন্দা জানান। একই সঙ্গে বিগত সরকারের সময়ে গ্রেপ্তার হওয়া আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, অ্যাডভোকেট লিটন মিয়া, অ্যাডভোকেট মো. তৌহিদ এবং অ্যাডভোকেট শামীম আল সোহাগ সাইফুলসহ অন্যান্য আইনজীবীরা।