পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন ড. ইউনূস: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
নবম জাতীয় বেতন স্কেল নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর অভিযোগ, বেতন স্কেল বাস্তবায়নের আর্থিক চাপ বর্তমান সরকারের ওপর চাপিয়ে দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার।