আগামী ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, কিশোরগঞ্জের লতিফাবাদ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
তিনি জানান, স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচন করা হবে।
এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও কৃষি ব্যাংক থেকে অর্থ উত্তোলনসহ বিভিন্ন ধরনের সরকারি সেবা ও সুবিধা পাওয়া যাবে।