২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদ ভবনের স্পিকারের আসনের পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে পবিত্র কালেমা তাইয়্যেবা—‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’—স্থাপন করা হয়।
পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’—এই নীতিবাক্য খোদাই করে সংযোজন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বিএনপির পোস্টে বলা হয়, সংসদের অভ্যন্তরে স্পিকারের আসনের পেছনে কালেমা তাইয়্যেবা স্থাপনের পাশাপাশি সংসদের প্রবেশদ্বারগুলোতেও ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ নীতিবাক্য সংযোজন করা হয়েছে।
দলটির দাবি, এসব পরিবর্তন ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগেই করা হয়।