পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পদ্মা রেলসেতুর নিরাপত্তা ও কারিগরি প্রয়োজন বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। সেতুর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতেই পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি অপসারণ করা হয়েছে।
তিনি আরও জানান, সেতুর স্থায়িত্ব ও নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে প্রকৌশলগত মূল্যায়নের ভিত্তিতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।
সম্প্রতি পদ্মা রেলসেতুর পিলারসংলগ্ন এলাকায় মাটি অপসারণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হলে এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন সেতুমন্ত্রী।