গাজীপুরের শ্রীপুরে গজারী বনের পাশ থেকে আসিফ নামে এক অটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
স্বজনরা জানান, বুধবার (১৩ মে) দুপুরে খাবার খেয়ে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আসিফ। রাতে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। পরে বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাড়ির পাশের জঙ্গলে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ জানিয়েছেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।