অসংখ্য ডিসেম্বর এলেও শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরে আসতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তিনি দাবি করেন, আওয়ামী লীগের নৈতিক পরাজয় ও পতন ঘটেছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, আওয়ামী লীগের এমন পরিস্থিতি হয়েছে যে দলটির কেউ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সাহস দেখাতে পারবেন না। তার দাবি, ভারতে অবস্থানরত শেখ হাসিনা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে বাংলাদেশে ফিরবেন—এমনটা বিশ্বাস করার কারণ নেই।
আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক অবস্থান ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নিজের বক্তব্যে এমন মন্তব্য করেন রাশেদ খান।