বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার (১০ জুন) সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সেনা, নৌ, পুলিশ ও বিমান বাহিনীর সদস্যরা শান্তিরক্ষা কার্যক্রমে অনন্য ভূমিকা রাখছেন। তাদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় তাদের প্রশংসা করছে।
শামা ওবায়েদ আরও বলেন, শান্তিরক্ষীদের অবদান বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।