৩ মার্চ ঢাকা আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে পল কাপুর সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। ৪ ও ৫ মার্চ তিনি বাণিজ্য, অর্থ, জ্বালানি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিনির্ধারকদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে।