আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করে গেছে উল্লেখ করে বিএনপিও দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে জামায়াত রাজনীতি করতে পারবে কি না—এমন প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রশ্ন তোলেন।
নুরুল হক নুর লিখেছেন, ‘আ.লীগ তো জামায়াতকে নিষিদ্ধ করেই গেছে। বিএনপি যদি জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, জামায়াত রাজনীতি করতে পারবে?’
জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও প্রশ্ন তোলেন, তারা বিষয়টি উপলব্ধি করতে পারছেন কি না।
জামায়াত-শিবিরের কর্মীদের সমালোচনা করে নুর দাবি করেন, দলটির কর্মীরা যতই সক্রিয়তা দেখাক, জামায়াত কখনোই বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।