মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ানের উদ্দেশে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দালিয়ানে প্রধানমন্ত্রী দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন। এরপর তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে সরকারি সফরের মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে একাধিক বৈঠক ও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।