প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য জানান।
বৈঠকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুমোদন, সংশোধন ও অগ্রগতি পর্যালোচনার বিষয়গুলো আলোচনায় আসতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নিয়েছেন।
একনেক বৈঠকে অনুমোদিত প্রকল্পসমূহের ব্যয়, অর্থায়নের উৎস এবং বাস্তবায়নকাল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৈঠক শেষে অনুমোদিত প্রকল্প ও গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।