মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি উষ্ণ শুভকামনা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমের ভেরিফায়েড পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনোয়ার ইব্রাহিমের সুস্থতার জন্য দোয়া করেন।
বার্তায় তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য তিনি প্রার্থনা করছেন। মহান আল্লাহ যেন তাকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি দান করেন—এ কামনাও করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণও তার সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশের একজন মূল্যবান বন্ধুর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে।
আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও শক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।