বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস।
শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জোট ছাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
তবে দলটির পক্ষ থেকে এখনো জোট ছাড়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত বক্তব্য বা আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।