সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে প্রকাশ্যে এক মণ দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামীর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির এক নেতা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হরিনাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
দলত্যাগকারী দেলোয়ার হোসেন (৩৫) হরিনাগাড়ী গ্রামের মুনসুর সরদারের ছেলে। তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
দেলোয়ার হোসেন বলেন, সাম্প্রতিক ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। একজন কর্মী হিসেবে পরিস্থিতি মেনে নিতে না পেরে ‘বিবেকের তাড়নায়’ জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন।
এ সময় প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে দলীয় রাজনীতি ছাড়ার ঘোষণা দেন তিনি।