ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (৩০ জুন) সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ২ জুলাই স্পিকার ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা হবেন। ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিতব্য রাষ্ট্রীয় জানাজায় তিনি বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন।
রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে স্পিকার জানাজা অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট আনুষ্ঠানিক কার্যক্রমেও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।