মার্কিন রণতরিগুলো ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
সুইজারল্যান্ডের জেনেভায় যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু আলোচনা চলছে, ঠিক তখনই পারস্য উপসাগরে মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেন, মার্কিন সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে দাবি করা হলেও তারা এমন ‘চপেটাঘাত খেতে পারে, যা থেকে তারা আর সেরে উঠতে পারবে না’।