রাঙামাটিতে ভাড়া বাসা থেকে সাজেদুল হক নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাঙামাটি সদর পুলিশ ফাঁড়িতে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (১ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে জেলা শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।