প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলতি অর্থবছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে এ বৈঠক শুরু হয়।
জানা গেছে, একনেক সভায় মোট ১২টি প্রকল্প প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১০৬ কোটি টাকা।
সভায় উন্নয়ন প্রকল্পগুলোর অনুমোদন, অগ্রাধিকার নির্ধারণ এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
বিস্তারিত পরে জানানো হবে।