প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলানগরের পরিকল্পনা কমিশনে এ সভা শুরু হয়।
একনেকের এ সভায় ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। সভায় প্রকল্পগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
সভা শেষে পরিকল্পনা কমিশন মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে একনেকের সিদ্ধান্তগুলো জানানো হবে।