রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করেছেন। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে মিছিলটি বের করার চেষ্টা করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।
তিনি জানান, পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। একই ভিডিওতে মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের রাবার বুলেট ছোড়ার দৃশ্যও রয়েছে।
ওসি দাউদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।