ছাত্রলীগ করার ‘অপরাধে’ ঢাবি ছাত্রকে ৫ দফা মারধর করে পুলিশে সোপর্দ
নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর ও পুলিশে সোপর্দ করার ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) দিবাগত রাতে বুয়েট ক্যাম্পাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম পাভেল, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের ছাত্র।