সীমান্ত সুরক্ষায় চোরাচালান, মাদকপাচার, পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
সাক্ষাতের শুরুতে বিজিবি মহাপরিচালক নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় বিজিবির সার্বিক কার্যক্রম, সীমান্তে নজরদারি জোরদার এবং আধুনিক ড্রোন ও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন মহাপরিচালক।
রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। সীমান্ত নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তি ব্যবহারে বিজিবির উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
এসব কার্যক্রম বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে বিজিবিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।
সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতির সচিব এবং বিজিবি ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।