বাগেরহাটের মোরেলগঞ্জে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত লিমন উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামের সিরাজ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) রাত ১২টার দিকে লিমন মোল্লা নিজ ঘরে মোবাইলে ফেসবুক লাইভ চালু করে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন।
প্রাথমিকভাবে জানা গেছে, আত্মহত্যার আগে তিনি ঢাকায় অবস্থানরত তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। পারিবারিক দ্বন্দ্ব, দাম্পত্য কলহ ও মানসিক চাপকে এ ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন স্থানীয়রা।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।