মালয়েশিয়া ও চীন সফর নিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিনি সবসময় দেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার চেষ্টা করেছেন।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তার অবস্থান থেকে দেশের স্বার্থ রক্ষা ও জনগণের কল্যাণ নিশ্চিত করাই মূল লক্ষ্য ছিল।
এর আগে তার সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের “অভূত সাফল্যের” জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়, যা সর্বসম্মতভাবে পাস হয়। প্রস্তাবের সমর্থনে সরকারি ও বিরোধী দলের সদস্যরা বক্তব্য রাখেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, এই সফরের মাধ্যমে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে এবং অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
পরে সংসদে প্রবেশ করে প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করা হলে তিনি বলেন, “বাংলাদেশ ফার্স্ট”—এই নীতির ভিত্তিতেই তারা সবসময় কাজ করে থাকেন এবং যেকোনো অর্জনই দেশের মানুষের অর্জন।
তিনি বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্যদের ধন্যবাদ জানান সংসদে সমর্থন ও উৎসাহ প্রদানের জন্য।