মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সফলভাবে শেষ করে দেশে ফিরেই বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৭ জুন) দুপুর ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রধানমন্ত্রী বাবা-মায়ের কবরের সামনে পবিত্র ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়ার আগে পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে গিয়ে বাবা ও মায়ের কবর জিয়ারত করেন।