ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা পৌনে ১১টায় গুলশানের বাসা থেকে বের হন তিনি। এরপর বেলা ১১টা ১৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এসময় শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন।