ছাত্র–জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রায় ১ বছর ৮ মাস ক্ষমতায় থাকলেও শহীদ ও আহতদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই আন্দোলনের শহীদ জিসানের বাবা।
রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, “আপনারা এখন পাঁচ মাসে সরকারের দোষ দিচ্ছেন। কিন্তু আপনাদের হাতেও ক্ষমতা ছিল, ড. ইউনূসের হাতেও ক্ষমতা ছিল। মাতুয়াইলে ১৭টি কবর রয়েছে, অথচ আপনারা একবারের জন্যও সেখানে যাননি।”
শহীদ জিসানের বাবা বলেন, “আমি দুটি তাজা প্রাণ হারিয়েছি। আমার সন্তানের বিচার পাওয়ার জন্য কেন আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে?”
তিনি আরও প্রশ্ন রেখে বলেন, “আপনারা ওই দুই বছরে শহীদদের বিচার করলেন না কেন? আমি শহীদ জিসানের বাবা।”